Top News

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২৫

 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। 


আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেস্থানীয়রা জানায়, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজ এর মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে আব্দুল আজিজ ও আব্দুল খালেক এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয় । 


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, অর্থনৈতিক লেনদেন নিয়ে তাদের দুইজনের মধ্যে পূর্ববিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post