কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীএর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে ঋণখেলাপি থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।তারও আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেয়ার আদেশ দিয়েছিলেন। তবে এ আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সেই সঙ্গে ওইদিন ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও সেদিন বৈধ ঘোষণা করা হয়েছিহাসনাত আবদুল্লাহর সম্পদের পরিমাণ নিয়ে যা জানা গেলো
ওইদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংক হিসাব সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।ল।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment