Top News

দেশব্যাপী সকল কলেজের জন্য জরুরি ঘোষণা

 




মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএইচএসই) ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। এসব প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ এবং কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীদের তথ্য একটি অনলাইন ফরমে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।


স্মারকে উল্লেখ করা হয়, ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর বিষয়ভিত্তিক অনুমোদিত পদ, শূন্য পদ এবং কর্মরত নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের বিস্তারিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে হবে। এ জন্য নির্ধারিত গুগল ফরমের লিংক দেওয়া হয়েছেএকই সঙ্গে সতর্ক করে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান না করলে তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post