আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনার স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশেই একটি ছোট্ট ছিদ্র থাকে? অনেকেই ভুল করে এটিকে রিসেট বাটন কিংবা সিম ট্রের অংশ বলে মনে করেন। কিন্তু বাস্তবে এই ছোট ছিদ্রটির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনার ফোনের কলিং ও অডিও কোয়ালিটির সঙ্গে সরাসরি জড়িত।প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, চার্জিং পোর্টের পাশে থাকা এই ছোট ছিদ্রটি মূলত ফোনের প্রাইমারি মাইক্রোফোন। কল করার সময়, ভিডিও বা ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর কণ্ঠস্বর স্পষ্ট ও পরিষ্কারভাবে ধারণ করতে এই মাইক্রোফোনই প্রধান ভূমিকা রাখে।অনেক আধুনিক ও উন্নত স্মার্টফোনে এই অংশটি সেকেন্ডারি মাইক্রোফোনের সঙ্গেও যুক্ত থাকে। এর প্রধান কাজ হলো নয়েজ ক্যানসেলেশন। আশপাশের ট্রাফিক, বাতাস কিংবা কোলাহলের শব্দ শনাক্ত করে তা ফিল্টার করে দেয় এই মাইক্রোফোন। ফলে অপর প্রান্তের ব্যক্তি আপনার কণ্ঠস্বর আরও পরিষ্কারভাবে শুনতে পান।কীভাবে কাজ করে নয়েজ ক্যানসেলেশনপ্রাইমারি মাইক্রোফোন ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করে, আর সেকেন্ডারি মাইক্রোফোন আশপাশের অবাঞ্ছিত শব্দ সংগ্রহ করে। এরপর সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে কেবল কণ্ঠস্বর পাঠানো হয়। এই প্রযুক্তির কারণেই বর্তমানে বাজেট স্মার্টফোনেও উন্নত কল ও অডিও রেকর্ডিং সম্ভব হচ্ছে।ফোনের নিচে মাইক্রোফোন রাখার কারণ
বিশেষজ্ঞরা জানান, ফোনের নিচের অংশটি মুখের সবচেয়ে কাছাকাছি থাকে। কানে ফোন লাগিয়ে কথা বলার সময় এই জায়গাটি কণ্ঠস্বর গ্রহণের জন্য সবচেয়ে উপযোগী। তাই পরিষ্কার ও নিখুঁত অডিও ধারণের জন্য মাইক্রোফোন সাধারণত ফোনের নিচের দিকেই বসানো এই ছিদ্রে কিছু ঢোকানো বিপজ্জনক
অনেকেই ভুল করে এটিকে সিম ট্রের ছিদ্র ভেবে পিন বা ধারালো বস্তু ঢুকিয়ে দেন। এতে ভেতরের সংবেদনশীল মাইক্রোফোন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে ফোন চালু অবস্থায় ধাতব বা ধারালো বস্তু ঢোকালে মাইক্রোফোনের পাশাপাশি ভেতরের সার্কিটও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকেফলে কলিং, ভয়েস রেকর্ডিংসহ অডিও-সংক্রান্ত নানা সমস্যার সৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে, চার্জিং পোর্টের পাশে থাকা ছোট্ট এই ছিদ্রটি স্মার্টফোনের অডিও মান ও কলের স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একে ভুল বোঝাবুঝির কারণে নাড়াচাড়া করা বা এতে কিছু ঢোকানো থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।।হয়
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment