Top News

যে ভিটামিনের অভাবে হতে পারে ডায়াবেটিস

 


ভিটামিন ডি-এর ঘাটতি শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি প্রতিদিন কিছুটা সময় বাইরে সূর্যালোকে কাটানো ডায়াবেটিসসহ বিভিন্ন বিপাকীয় রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং হাড় ও পেশির স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্যালোকের মাধ্যমে মানবদেহে স্বাভাবিকভাবেই ভিটামিন ডি তৈরি হয়। এছাড়া দুধসহ কিছু খাবার থেকেও এই ভিটামিন পাওয়া যায়।


গবেষণাটির প্রধান গবেষক স্পেনের ইউনিভার্সিটি অব মালাগার মানুয়েল মাকাস-গনজিলেজ বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, স্থূলতার চেয়ে শরীরে শর্করার রাসায়নিক পরিবর্তন বা গ্লুকোজ মেটাবলিজমের সঙ্গে ভিটামিন ডি-এর সম্পর্ক বেশিআগের গবেষণাগুলোতে ভিটামিন ডি-এর ঘাটতির সঙ্গে স্থূলতার সম্পর্ক পাওয়া গেলেও নতুন এই গবেষণায় দেখা গেছে, শরীরে শর্করার মাত্রার সঙ্গে ভিটামিন ডি-এর সরাসরি সম্পর্ক রয়েছে। তবে বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)-এর সঙ্গে এর উল্লেখযোগ্য কোনো সম্পর্ক পাওয়া যায়নি।গবেষণায় ১৪৮ জন অংশগ্রহণকারীর ভিটামিন ডি বায়োমার্কার বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের বিএমআই এবং ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস কিংবা শর্করাজনিত সমস্যা নেই—এমন বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।


গবেষকরা অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডি-এর মাত্রা এবং শরীরের চর্বি টিস্যুতে থাকা ভিটামিন ডি রিসেপ্টর জিনের এক্সপ্রেশন পরিমাপ করেন। এতে দেখা যায়, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের তুলনায় যেসব ব্যক্তি স্থূল হলেও শর্করাজনিত কোনো সমস্যা নেই, তাদের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা তুলনামূলকভাবে বেশিঅন্যদিকে, যেসব ব্যক্তি শারীরিকভাবে শুকনা হলেও ডায়াবেটিস বা শর্করার সমস্যায় ভুগছেন, তাদের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা উল্লেখযোগ্যভাবে কম পাওয়া গেছে।


গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল ‘ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত হয়েছে।।।”

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post