নবম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নতুন আন্দোলনের ডাক দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। বুধবার জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সই করা এক বিবৃতিতে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ পালন করা হবে। এর পরদিন ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন শিক্ষক-কর্মচারীরা। বিবৃতিতে জোটের নেতারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর দ্রব্যমূল্য কয়েক গুণ বাড়লেও নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি ও এমপিওভুক্ত কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। পে স্কেল জারি না হলে বেতন কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় কেন করা হলো, সেই প্রশ্নও তোলেন তাঁরা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছে, তাঁরা দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই নিজস্ব কর্মসূচি পালন করবে। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হয়, তবে ৫ ফেব্রুয়ারি সারা দেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা অঙ্গনে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment