Top News

রণক্ষেত্র ফরিদপুর,

 


ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যকার সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টায় উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এ সংঘর্ষ শুরু থামে ১০টায়।


জানা যায়, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত দুদিন আগে জমি নিয়ে কবির খানের সমর্থক শহীদ খানকে গ্রামের রাস্তার ওপরে বেদম মারধর করে হাবিবুর রহমান তালুকদারের সমর্থকরা। এ নিয়ে এলাকায় উত্তেএরই জেরে আজ ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপসহ একে অপরকে ধাওয়া দেয়। ৪ ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


news24bd.tv/SHSজনা চলছিল।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post