Top News

টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটির ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে পরের দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবে।সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে।মূলত শিক্ষক ও কর্মচারীরা যেন নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই এই নির্বাহী আদেশ।

শিল্পাঞ্চলে বিশেষ ছুটি


সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিল্প এলাকার বাসিন্দারা সাপ্তাহিক ছুটিসহ আরও দীর্ঘ সময় কাটানোর সুযোগ পাবেএই দীর্ঘ ছুটির ফলে সাধারণ ভোটাররা সহজেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।ন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post