মঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এ ধরনের কোনো খবর পাননি।এরই মধ্যে বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে গুজবের বিষয়টি নাকচ করা হয়। অভিনেতার স্ত্রী তিনা স্পষ্ট করে জানান, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “এ ধরনের খবর একেবারেই সত্য নয়। তিনি যেখানে আছেন, ভালো আছেন।” এতে রিয়াজের মৃত্যুর খবর যে নিছক গুজব, তা পরিষ্কার হয়।
তবে রিয়াজের বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন—এমন আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। কেউ বলছেন তিনি দেশের বাইরে, আবার কেউ মনে করছেন তিনি দেশেই রয়েছেন, তবে লোকচক্ষুর আড়ালে। দীর্ঘদিন ধরে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় রহস্য আরও বেড়েছেরাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন রিয়াজ। বিভিন্ন সময় দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দেওয়া তার বক্তব্য একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment