Top News

২০২৬-নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী!

 


২০২৫ প্রায় শেষের পথে, আর কিছুদিন পরেই শুরু হবে নতুন বছর। কিন্তু, আগামীর বছর ২০২৬ সম্পর্কে সবার মনে একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে? বিশ্বব্যাপী এরই মধ্যে বিভিন্ন জ্যোতিষী তাঁদের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। তবে, সবচেয়ে বেশি আলোচিত নাম হল বুলগেরিয়ার বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণীই অনেকাংশে বাস্তবতা হয়ে উঠেছে, যেমন: করোনা মহামারি, ৯/১১ হামলা, এবং প্রিন্সেস ডায়নার মৃত্যু।বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী প্রায় ৮৫-৯০% সত্যি হওয়ার কারণে, তাঁর কথা নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। যদিও বহু জ্যোতিষী ২০২৬ নিয়ে তাঁদের নিজস্ব মতামত দিয়েছেন, তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর দিকে পুরো বিশ্ব নজর রাখছে।


১৯৯৬ সালে প্রয়াত হওয়া এই বুলগেরিয়ান মিস্টিক হিলার ২০২৬ সম্পর্কে একাধিক ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর মতে, আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যা ডিসেম্বর পর্যন্ত চলবে। গোটা বিশ্বকে আঘাত করে তছনছ হয়ে যাবে পরিস্থিতিবিশ্বযুদ্ধের আশঙ্কাও করেছেন বাবা ভাঙ্গা। তিনি জানিয়েছিলেন, রাশিয়া, চীন, আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ এই তাণ্ডবের শিকার হবে। তাহলে কি আগামী বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে চলেছে? এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাবা ভাঙ্গা।এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রকৃতি ভয়াবহ তাণ্ডব চালাতে পারে ভূমিকম্প, অগ্ন্যুৎপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হয়েছে। পৃথিবীর ৭-৮ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও।


এছাড়া, ২০২৬ সালে প্রযুক্তি এবং মহাকাশ বিজ্ঞানেও বড় ধরনের পরিবর্তন আসবে। নভেম্বরে বা ডিসেম্বরের দিকে, একটি বিশাল বহির্বিশ্বের বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, যা পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেখাবে।


এভাবে, ২০২৬ এর নানা ভয়াবহ ভবিষ্যদ্বাণী এক নতুন চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে বিশ্বব্যাপী।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post