Top News

স্ত্রীকে হত্যার পর নিজের পেটে স্বামীর ছুরিকাঘাত

 


হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে ফারজানা (২০) নামে এক গৃহবধূকে তার স্বামী নুর আলী ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নুর আলী নিজের পেটেও আঘাত করেন বলে খবর পাওয়া গেছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা হয়।নিহত ফারজানা চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আছকির মিয়ার মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। আজ সকালে তর্কাতর্কির এক পর্যায়ে নুর আলী ছুরি দিয়ে ফারজানার পেটে আঘাত করেন। এ সময় নুর আলী নিজের পেটেও আঘাত করেন।


রক্তাক্ত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। পরে আহত নুর আলীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হঘটনার সত্যতা নিশ্চিত করে হ‌বিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শাহাবউদ্দিন শাহীন বলেন, ‘নিহত ফারজানার লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা ও ময়নাতদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।য়।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post