Top News

মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন এনসিপি নেত্রী রুমী

 


রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলার একটি রুম থেকে তার লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃত অবস্থায় রুমীকে উদ্ধার করেছে।উল্লেখযোগ্য, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রুমী ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি একটি দলবদ্ধ ছবির সঙ্গে লিখেছিলেন, “একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠবো না.. কারণ আমি ভোরে উঠি না।” তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা ক্যাপশনের অর্থ বোঝার চেষ্টা করছেন। কেউ এটিকে কেবল মজার ছলে করা পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, মৃত্যুর আগের সময় মানুষ প্রায়ই এমন কিছু লিখে বা করে যেন নিজের অন্তিম মুহূর্তের ইঙ্গিত দেয়।


পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনায় নিহত হয়েছে, তা যাচাই করছে। সামাজিকভাবে রুমীর আচরণ ও পোস্ট নিয়ে বিভিন্ন মত প্রকাশ হচ্ছে, যা এই ঘটনায় মানুষের কৌতূহল ও উদ্বেগ আরও বাড়াচ্ছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post