Top News

৩০ বছর পর রোগীর পেট থেকে বের করা হলো আগুন ধরানোর লাইটার

 


প্রায় ৩০ বছর পর এক ব্যক্তির পাকস্থলী থেকে সিগারেটে আগুন ধরানোর একটি লাইটার বের করেছেন চিকিৎসকরা। জরুরি গ্যাস্ট্রোস্কোপি করার সময় তার পেটে একটি ঘনকাকৃতির অস্বাভাবিক বস্তু ধরা পড়ে, যার আকৃতি পাকস্থলীর অ্যাসিডে দীর্ঘদিন থাকার কারণে কিছুটা বিকৃত হয়ে গিয়েছিল।চিকিৎসকরা জানান, বস্তুটির বাইরের অংশ মসৃণ ও পিচ্ছিল হওয়ায় প্রথম দফায় একাধিক চেষ্টা করেও সেটি বের করা সম্ভব হয়নি। এ কারণে বস্তুটি সম্পর্কে নিশ্চিত হতে এবং ঝুঁকি এড়াতে সাময়িকভাবে অপসারণ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।


পরবর্তীতে রোগীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নব্বইয়ের দশকের শুরুর দিকের একটি ঘটনার কথা স্মরণ করেন। সে সময় বন্ধুদের সঙ্গে মদ্যপ অবস্থায় এক ধরনের বাজিতে তিনি একটি প্লাস্টিকের লাইটার গিলে ফেলেছিলেন। বিষয়টি তিনি কখনো পরিবারের কাউকে জানাননি এবং ভেবেছিলেন, সেটি হয়তো বহু আগেই শরীর থেকে বের হয়ে গেছেএ সময় তিনি বুঝতে পারেন, গত কয়েক দশকে মাঝেমধ্যে যে অজানা পেটব্যথায় ভুগতেন, তার কারণ সম্ভবত ওই লাইটারটিই ছিল। তবে এতদিন ধরে পেটে থেকে এমন সমস্যা তৈরি করতে পারে—তা তিনি কখনো কল্পনাও করেননি।বস্তুটি যে সত্যিই একটি লাইটার, তা নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা বিশেষ কৌশল প্রয়োগ করে সেটিকে পাকস্থলী থেকে নিরাপদে বের করে আনেন। দীর্ঘ সময় অ্যাসিডে থাকার ফলে লাইটারটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে গ্যাস রয়ে গিয়েছিল। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো—৩০ বছর পরও লাইটারটি তখনও কার্যক্ষম ছিল।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post