তুচ্ছ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় তুর্কিপ্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী সীমা বেগমের বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুণপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
টুকু মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু মোল্লা দুই দিন আগে বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় হাঁস পালনকে কেন্দ্র করে তার সঙ্গে তুরস্ক প্রবাসী চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সীমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সীমা তার হাতে থাকা বটি দিয়ে ভাসুর টুকু মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর সীমা বেগম বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মো. মামুন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment