Top News

৭১ নিয়ে মোদির মনগড়া দাবি! বিক্ষুব্ধ বাংলাদেশের জনগণ

 


বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে শুধুমাত্র ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করা এবং পুরো বার্তায় বাংলাদেশের নাম বা স্বাধীনতার কথা উল্লেখ না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নেটিজেনরা।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মোদি তাঁর পোস্টে লেখেন যে, ১৯৭১ সালে ভারতীয় সেনাদের সাহস ও আত্মত্যাগ ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তিনি এই দিনটিকে ভারতীয় সেনাদের বীরত্বকে সম্মান জানানোর দিন হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে তাঁদের মনোবল ভারতকে রক্ষা করেছে।


নরেন্দ্র মোদির এই মনগড়া দাবির প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ ও বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা যুক্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেনেটিজেনদের মতে, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একে শুধুমাত্র ভারতের বিজয় হিসেবে উপস্থাপন করা বাংলাদেশের মানুষের আত্মত্যাগকে অপমান করার শামিল।মোদির পুরো বার্তায় কোথাও বাংলাদেশ বা স্বাধীনতার কথা উল্লেখ না থাকাটা অনেকেই কূটনৈতিক ধৃষ্টতা এবং প্রতিবেশী রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করার প্রবণতা হিসেবে দেখছেন।


সাধারণ মানুষের ভাষ্য হলো, ভারত মিত্রবাহিনী হিসেবে যুদ্ধে অংশ নিয়ে সহযোগিতা করেছিল, কিন্তু এই যুদ্ধের মালিকানা ও চূড়ান্ত অর্জনের দাবিদার একমাত্র বাংলাদেশের জনগণ। অথচ মোদির বক্তব্যে ভারতকে এই যুদ্ধের প্রধান পক্ষ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।


গত বছরও মোদি একইভাবে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছিলেন। বারবার একই ধরনের বক্তব্যের কারণে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ভারতের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর সন্দেহ ও বিরূপ মনোভাব তৈরি হয়েফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) হাজার হাজার ব্যবহারকারী মোদির পোস্টের নিচে প্রতিবাদ জানাচ্ছেন। অনেকে মন্তব্য করছেন যে, মোদির এই বক্তব্য ঐতিহাসিক সত্যের অপলাপ এবং এটি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।


উল্লেখ্য যে, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। যুদ্ধের শেষ ১২ দিন মিত্রবাহিনী হিসেবে ভারত যুক্ত হলেও, ১৬ ডিসেম্বর মূলত বাঙালির বিজয়ের দিন।ছে।ন:

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post