শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে ত্বকের শুষ্কতা। মুখ, হাত কিংবা চুলের যত্ন নিলেও অবহেলিতই থেকে যায় পা, বিশেষ করে গোড়ালি। ধুলোবালির সংস্পর্শে থাকার কারণে শীতকালে পা ফাটা ও গোড়ালি শক্ত হয়ে যাওয়া অনেকের জন্যই বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যত্ন নিলে মাত্র দুই দিনেই পায়ের অবস্থা চোখে পড়ার মতো উন্নতি হতে পারে।চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, শুষ্কতা ও ময়লা জমা থাকার কারণে গোড়ালির ত্বক দ্রুত ফেটে যায়। তাই প্রতিদিনই পায়ের ত্বক পরিষ্কার রাখা ও গভীর ময়েশ্চারাইজিং অত্যন্ত জরুরি।
পা ফাটা কমাতে বিশেষজ্ঞদের করণীয় নির্দেশপ্রতিদিন বাইরে থেকে ফিরে ১৫–২০ মিনিট উষ্ণ পানিতে পা ভিজিয়ে রাখার পর পামিস স্টোন দিয়ে গোড়ালির শক্ত অংশ ঘষে পরিষ্কার করতে হবে। এরপর পায়ে গভীর ময়েশ্চারাইজার বা পায়ের ক্রিম ব্যবহার করতে বলা হয়েছে।
জমে থাকা মৃত কোষ দূর করতে ঘরোয়া স্ক্রাব ব্যবহারের পরামর্শ দিয়েছেন চর্মবিশেষজ্ঞরা। চালের গুঁড়া, মধু, লেবুর রস ও দুধের সর দিয়ে তৈরি প্যাক কিছুক্ষণ পায়ে লাগিয়ে শুকিয়ে গেলে আস্তে ঘষে তুলে ফেললে ত্বক মোলায়েম হয়।
পা ধোয়ার পরে অ্যালোভেরা জেল ও অলিভ অয়েলের মিশ্রণ পায়ে লাগালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
ভিটামিন ই ক্যাপসুলের তেল ও পেট্রোলিয়াম জেলির মিশ্রণ রাতে পায়ে মেখে মোজা পরে ঘুমালে দ্রুত ফাটা গোড়ালি নরম হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
যাদের পা ফাটার সমস্যা বেশি, তারা বাইরে বের হওয়ার সময় মোজা ও গোড়ালি ঢাকা জুতা পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গোসলের পর পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরে জুতা পরলে গোড়ালি বেশি সুরক্ষিত থাকে এবং ফাটার ঝুঁকি কমে।
বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতেই নিয়মিত যত্ন নেওয়া হলে ক্ষত, ব্যথা ও গভীর ফাটল এড়ানো সম্ভব। পায়ের যত্নে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবারই শুষ্ক মৌসুমে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তোলা উচিত।না
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment