Top News

নির্বাচন করবেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

 


জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে প্রার্থী হচ্ছেন না; বরং দলীয়ভাবে তাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদকে পাশে নিয়ে এই তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ এবারের নির্বাচনে অংশ নেবেন না। তাকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবেও কাজ করবেন তিনি।


নাহিদ ইসলাম আরও জানান, আসিফ মাহমুদের মূল দায়িত্ব হবে দলের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম সমন্বয় করা এবং তাদের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখা, যাতে এনসিপির প্রতিনিধিরা সংসদে যেতে পারেএ সময় নিজের অবস্থান ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, তিনি ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার চেয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া আরও বেশি সহযোদ্ধাকে সংসদে পৌঁছে দিতে কাজ করাকেই বড় সাফল্য মনে করেন। সে লক্ষ্যেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, তার সহযোদ্ধারা যেন নির্বাচিত হতে পারেন, সে জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং পুরো নির্বাচনজুড়ে সক্রিয়ভাবে কাজ করবেন।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। পরে চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন, যা ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়।ন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post