বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির ঘরোয়া রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত সরকার—এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করে। হাইকমিশনের এক মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে একমত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান পর্যায়ে রয়েছে। এমন বাস্তবতায় যেকোনো বিষয়ে গভীর, নিরপেক্ষ এবং সতর্ক মূল্যায়ন প্রয়োজন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের পর অনেক সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিণতি দেখা দেয়। এর সাম্প্রতিক উদাহরণ হিসেবে তরুণ নেতা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছেহাইকমিশন জোর দিয়ে জানিয়েছে, বাংলাদেশের বর্তমান ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও প্রতিবেশী রাষ্ট্রটির রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো রকম হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্ট করা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে ভারত বিরত থাকবে।এদিকে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে কিছু বিক্ষোভকারী অভিযোগ তুলেছেন, ভারত বাংলাদেশের আগের সরকারের কয়েকজন সদস্যকে আশ্রয় দিচ্ছে। এসব অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment