Top News

মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া কিসের লক্ষণ

 


রাতে খাওয়ার পর বেশি পরিমাণে পানি পান করলে অনেক সময়ে মাঝরাতে প্রস্রাবের বেগ আসে। বারবার ঘুম ভেঙে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। কিন্তু তেমন কোনো কারণ ছাড়া যদি প্রায় সময়ই মাঝরাতে ঘুম ভেঙে যায়, তা স্বাভাবিক নয় বলেই মনে করেন চিকিৎসকদের একাংশ।


চিকিৎসকদের মতে, এই ধরনের উপসর্গ অতিরিক্ত স্ট্রেসের কারণে হতে পারে।


আমেরিকার কার্ডিয়োলজিস্ট সঞ্জয় ভোজরাজ বলছেন, শরীরে কর্টিসল হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এই ধরনের সমস্যা দেখা যায়। স্ট্রেস বেড়ে যাওয়ার নেপথ্যে এই হরমোনের যথেষ্ট ভূমিকা রয়েছে। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার নানা কারণ থাকতে তবে স্ট্রেস বা মানসিক চাপের মতো সাধারণ একটি বিষয়টিকে গুরুত্ব দেন না অনেকেই।সাধারণত ঘুম থেকে ওঠার পর স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা সবচেয়ে বেশি থাকে। কিন্তু মাঝরাতে বা রাত ১-২টা নাগাদ যদি কোনো কারণ ছাড়াই বারবার ঘুম ভাঙে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। মানসিক চাপ, উদ্বেগের মতো বিষয়গুলো একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মনে করছেন চিকিৎসকরা।


সঞ্জয় জানিয়েছেন, ঘুমের সময়ে অর্থাৎ, প্রায় পুরো রাতই মানবদেহ ‘প্যারাসিমপ্যাথেটিক’ (রেস্ট অ্যান্ড রিপেয়ার) অবস্থায় থাকে। কিন্তু স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে থাকলে শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহও বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রাতেও হেরফের হয়।


অনেক সময় বিপাকহার ক্রমশ খারাপ হতে থাকে। ঘুমের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হলে মানসিক চাপ বেড়ে যাওয়া অস্বাভাবিকতাই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার ঘটনাকে খুব সাধারণভাবে নেওয়ার কোনো কারণ নেই। নয়।পারে

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post