ভারতের গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন, যাঁদের উদ্ধার করে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এ তথ্য নিশ্চিত করেছেন।জনপ্রিয় নৈশক্লাব ‘বির্চ’-এ শনিবার রাতের পার্টি চলাকালীন এই আগুন লাগে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩ থেকে ৪ জন পর্যটক ছিলেন, আর বাকি ১৯ জন ছিলেন নাইটক্লাবটির কর্মী। রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ক্লাবের একতলার রান্নাঘরে সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।
কর্মকর্তারা জানান, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগ পাননি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেআগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। পরে অধিকাংশ পর্যটককে ক্লাব থেকে নিরাপদে বার করে আনা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রোববার ভোর হয়ে যায়। আহত ৫০ জনের চিকিৎসা গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে, যদিও তাঁদের অবস্থার বিস্তারিত জানা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ হতাহতদের শনাক্ত করতে ও তাদের পরিবারকে খুঁজে বের করতে কাজ করছে।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে, “যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি আরও জানান যে, গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর ফোনে কথা হয়েছে এবং রাজ্য সরকার সম্ভাব্য সকল প্রকার সাহায্য করছে।ন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment