Top News

স্মৃতিশক্তি কমে যাচ্ছে? মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে আজ থেকেই মেনে চলুন এই ১০টি উপায়!

 


বয়সের সঙ্গে কিছু কথা ভুলে যাওয়া স্বাভাবিকই। কারো নাম মনে না পড়া বা চাবি কোথায় রেখেছিলেন সেটা ভুলে যাওয়াকে আমরা সাধারণ ঘটনা মনে করি। কিন্তু সুখবর হলো, আজ থেকেই যদি কিছু সহজ অভ্যাস শুরু করেন, আপনার মস্তিষ্ক বর্তমানেই নয়, ভবিষ্যতেও ধারালো থাকবে। চলুন জেনে নেওয়া যাক, কোন অভ্যাসগুলো আপনার স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে পারে।১. মস্তিষ্কের ব্যায়াম করুন

চেস, রামি, পোকা, সুদোকু বা ক্রসওয়ার্ড—এসব সৃষ্টিশীল খেলা আপনার মস্তিষ্ককে নতুন চ্যালেঞ্জ দেয়। প্রতিদিন মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের ব্রেইন গেম আপনার স্নায়ুপথকে সক্রিয় রাখে এবং শেখার ক্ষমতা বাড়ায়।


২. নিয়মিত হাঁটুন

বিশেষজ্ঞরা বলেন, হাঁটার সঙ্গে স্মৃতির সরাসরি যোগসূত্র আছে। গবেষণায় দেখা গেছে, দিনে ৩,৮০০ স্টেপ হাঁটলেই ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি ২৫ শতাংশ কমে। আর ৯,৮০০ স্টেপ হাঁটলে ঝুঁকি আরও উল্লেখযোগ্যভাবে নেমে ৩. নতুন একটি ভাষা শিখুন

নতুন ভাষা শেখা শুধু দক্ষতা বাড়ানো নয়, মস্তিষ্কের জন্য এক অসাধারণ ব্যায়ামও। গবেষণায় প্রমাণ, দ্বিভাষীরা দীর্ঘসময় স্মৃতিশক্তি ধরে রাখতে পারেন। তাই নতুন ভাষা শেখা মানেই মস্তিষ্কে নতুন শক্তি যোগ করা৪. রাতে ভালো ঘুমান

পর্যাপ্ত ঘুম ছাড়া মস্তিষ্ক তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। বিশেষ করে স্লো-ওয়েভ স্লিপ স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম এবং প্রয়োজনে ২০–২৫ মিনিটের পাওয়ার ন্যাপও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।


৫. মস্তিষ্কের জন্য উপকারী খাবার খান

মেডিটেরানিয়ান ধাঁচের খাদ্যাভ্যাস স্মৃতিশক্তির জন্য বিশেষ উপকারী। ফ্যাটি মাছ, রঙিন শাকসবজি, অ্যাভোকাডো, ডিম, অলিভ অয়েল এবং ব্লুবেরি মস্তিষ্ককে সজীব রাখে এবং আলঝেইমার্সের ঝুঁকি ক৬. নিজের শখকে সময় দিন

শখ মস্তিষ্কের জন্য বিশেষ টনিকের মতো কাজ করে। বোনা, মৃৎশিল্প, আঁকাআঁকি বা সৃজনশীল যেকোনো কাজ আপনার সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় এবং আপনাকে মানসিকভাবে সতেজ রাখে।


৭. কফির শক্তিকে কাজে লাগান

সকালের কফি শুধু মন ভালোই করে না, শর্ট-টার্ম মেমোরিও উন্নত করে। গবেষণা বলছে, মডারেট কফি সেবনে মস্তিষ্ক আরও সক্রিয় থাকে এবং বয়সজনিত স্মৃতিভ্রংশের ঝুঁকি ৮. পর্যাপ্ত পানি পান করুন

ডিহাইড্রেশন মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। পানি শরীর যেমন টিকিয়ে রাখে, তেমনি স্মৃতিশক্তিও তীক্ষ্ণ করে। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পানি পান করা মানুষ স্মৃতি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করেন।


৯. নাচুন, নিজের শরীর ও মস্তিষ্ককে একসঙ্গে নড়ান

জুম্বা, সালসা বা বলরুম ডান্স—যে কোনো নাচই একাধিক মস্তিষ্ককেন্দ্র সক্রিয় করে। তাল মেলানো, সৃজনশীলতা, ধাপ মনে রাখা—সবকিছু মিলেই এটি হয় সম্পূর্ণ ব্রেইন এক্সারসাইজ।


১০. প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন

ধ্যান মানসিক চাপ কমিয়ে মনোযোগ, স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। গবেষণা বলছে, দিনে মাত্র ১৩ মিনিট ধ্যানও স্মৃতি ও মন-মেজাজে চোখে পড়ার মতো পরিবর্তন আনে।


জীবনযাপনেই লুকিয়ে আছে স্মৃতিশক্তি বাড়ানোর আসল রহস্য। আজ থেকেই ছোট কিছু অভ্যাস শুরু করুন। আপনি শুধু মনোযোগী হবেন না, বয়স বাড়লেও আপনার মস্তিষ্ক থাকবে সতেজ, তীক্ষ্ণ এবং সক্রিয়।কমে।মায়।।আসে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post