শরীরের সবচেয়ে বেশি পরিশ্রম করা অঙ্গগুলোর একটি হলো পা। কিন্তু যত্নের ক্ষেত্রে পা-ই সবচেয়ে বেশি অবহেলিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবহেলা ভয়াবহ রোগ প্যানক্রিয়াটিক বা অগ্ন্যাশয়ের ক্যানসারের কারণও হতে পারে। পায়ের কিছু সূক্ষ্ম পরিবর্তন অনেক সময়ই এই প্রাণঘাতী রোগের প্রাথমিক সতর্ক সংকেত হিসেবে কাজ করে।বিশ্বজুড়ে প্রতিবছর প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ১০ লাখ মানুষ। দ্রুত ছড়িয়ে পড়া ও প্রাথমিক অবস্থায় শনাক্ত করা কঠিন হওয়ায় একে বলা হয় ‘নীরব ঘাতক’। তবে চিকিৎসকদের মতে, পায়ের চারটি বিশেষ লক্ষণ অবহেলা না করলে এই ক্যানসার প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব।
নিচে সেই চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো—
১. পায়ে অকারণ ব্যথা
কোনো দৃশ্যমান কারণ ছাড়াই হঠাৎ পায়ে ব্যথা শুরু হলে তা হতে পারে ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) বা রক্ত জমাট বাঁধার ইঙ্গিত। আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, শরীরে ক্যানসার কোষের উপস্থিতি রক্ত জমাটের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে ডিভিটি তৈরি করতে পারে, যা অনেক ক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যানসারের সঙ্গে সম্পর্কি২. পা ফোলা
এক বা দুই পায়েই হঠাৎ ফোলাভাব দেখা দিলে তা রক্ত চলাচলে বাধা বা টিউমারজনিত চাপে হতে পারে। প্যানক্রিয়াটিক ক্যানসারে শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যাওয়ায় এমন সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ফোলাভাব থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
৩. পায়ে লালচে ভাব
পায়ে হঠাৎ লালচে আভা দেখা দেওয়া প্রদাহ বা রক্ত জমাট বাঁধার ইঙ্গিত দেয়। ক্যানসার আক্রান্ত দেহে শরীর যখন জমাট বাঁধা রক্তের বিরুদ্ধে লড়াই করে, তখন এই লালচে ভাব তৈরি হয়। এটি কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।
৪. পায়ে হালকা গরম লাগা
ফোলা বা লাল অংশে হালকা উষ্ণতা অনুভূত হলে তা প্রদাহ বা টিউমারের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। ক্যানসারজনিত কারণে রক্ত চলাচল ব্যাহত হলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওই অংশে উত্তাপ তৈরি করে।
চিকিৎসকরা বলছেন, পায়ের এই চারটি পরিবর্তন প্রাথমিক সতর্কবার্তা হতে পারে। এর সঙ্গে পেটব্যথা, পিঠব্যথা, জন্ডিস, ক্ষুধামন্দা, হঠাৎ ওজন কমে যাওয়া এবং বমিভাবের মতো লক্ষণও দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন পায়ের সঠিক যত্ন নেওয়া শুধু অগ্ন্যাশয়ের ক্যানসার নয়, বরং অন্যান্য জটিল রোগ থেকেও সুরক্ষা দিতে পারে। নিয়মিত পর্যবেক্ষণ ও যত্নই হতে পারে এই নীরব ঘাতককে প্রতিরোধের প্রথম পদক্ষেপ।ত।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment