Top News

পুরুষের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম কথাটি সঠিক কিনা?

 


ইসলামি আলোচক আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন দর্শকদের। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক অনুষ্ঠানে- ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা নাকি হারাম, আর এটা কি কারণে তা জানতে চান এক দর্শক।  


জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, লাল ও হলুদ পোশাক পরা হারাম এটা সরাসরি বলা কঠিন। বিভিন্ন হাদিসে একদম টকটকা লাল ও হলুদ যেখানে কোনো মিশ্রণ নাই- এ দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম (সা.) থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফোকাহেতরা মাকরুহ বলেছেন, যা অপছন্দনীয়, অনুত্তম ও অনুচিত। অর্থাৎ একদম পিওর লাল ও হলুদ রঙের পোশাক পরা অনুচিত পুরুষের জন্যশায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এখন আপনি যদি বলেন- এটা কিসের জন্য নিষেধ করা হয়েছে। আমি বলব এটা নারীদের জন্য রিজার্ভ। অন্যান্য কালার যে কেউ পরতে পারেন, তবে লাল ও হলুদ নারীদের জন্য স্পেশাল। পোশাকের ক্ষেত্রে নারীরা যে কোনো কালার পরতে পারবেন। তবে পুরুষের ক্ষেত্রে সেটা রেস্ট্রিকশন আছে। যেমন- রেশম বা সিল্ক নারীরা পরতে পারবেন, পুরুষদের রেস্ট্রিকশন আছে। স্বর্ণ নারীরা পরতে পারবেন কিন্ত পুরুষরা না।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post