পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুরের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। দণ্ড কার্যকর হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে তার ডিভিশন–১ সুবিধা। এখন থেকে তিনি একজন সাধারণ কয়েদির মতো ডিভিশন–২ সুবিধা পাবেন এবং বাধ্যতামূলকভাবে কয়েদির পোশাক পরতে হবে।কারা মহাপরিদর্শক মেজর জেনারেল সৈয়দ মুতাহের হোসেন জানান—
ডিভিশন–১–এ থাকা কোনো বন্দী দণ্ডপ্রাপ্ত হলে তাকে অবশ্যই ডিভিশন–২–এ নেওয়া হয়। সাজাপ্রাপ্ত বন্দীর পুনরায় ডিভিশন–১ সুবিধা পাওয়ার সুযোগ নেই। তবে সাবেক আইজিপি চাইলে ডিভিশন–১ সুবিধা বজায় রাখতে আবেদন করতে পারেন। সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন–১–এর সুবিধা ফিরে পাবেন, নতুবা সাধারণ কয়েদি হিসেবেই থাকতে হবে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, বিচারাধীন অবস্থায় সামাজিক মর্যাদা ও পদমর্যাদার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। বর্তমানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে ১৫০টির বেশি মামলা চলগত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্যাবলা–১ এর বিচারক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার দিন সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়।চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।ছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment