তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করলেও, কেউ কেউ এটিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে নাক সিঁটকান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মাছকে 'গারবেজ/ট্র্যাশ ফিশ' বা আবর্জনা মাছ নামে ডেকে থাকেন। এর প্রধান কারণ হলো, এই মাছ শেওলা এবং বিভিন্ন উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে।বিশেষজ্ঞদের মতে, যদি তেলাপিয়া মাছ সঠিকভাবে চাষ করা হয়, তবে এটি স্বাস্থ্যকর হতে পারে। তেলাপিয়ায় প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন বি-১২ এবং ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান রয়েছে। বিশ্বে প্রায় ১২০টি দেশে এই মাছ সবচেয়ে বেশি চাষ করা হয়। তবে বেশিরভাগ অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে এই মাছ চাষ করে। ফলে এই মাছ খেলে পুষ্টির বদলে শরীরে নানা ক্ষতিকর পদার্থ প্রবেশ করে।
বর্তমানে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করে তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে। এমনকি মাছের খাদ্য হিসেবে নানা দূষিত জিনিসও দেওয়া হয়। একটি রিপোর্ট অনুযায়ী, তেলাপিয়া উৎপাদনে ব্যবহৃত মাছের খাদ্য হিসেবে হাঁস, শূকর বা মুরগির দেহাবশেষও থাকেএ কারণেই বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই মাছ খাওয়ার জন্য নিরাপদ নয়। চাষে ব্যবহৃত রাসায়নিকগুলো ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দিতে পারে।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই মাছে ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন নামক মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। ডিবিউটিলিন হলো এমন একটি রাসায়নিক যা প্লাস্টিকের জিনিস তৈরিতে ব্যবহার করা হয়। এটি মানবদেহে প্রবেশ করলে স্থূলতা, হাঁপানি, অ্যালার্জি সহ নানা ধরনের বিপাকীয় রোগের কারণ হতে পারে।
তবে ডিবিউটিলিনের চেয়েও বেশি ক্ষতিকর হলো ডাইঅক্সিন। এটি শরীরে প্রবেশ করলে ক্যানসার পর্যন্ত হতে পারে।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment