সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ড্যান্ডেলিয়ন গাছের মূল থেকে তৈরি নির্যাস (Dandelion Root Extract বা DRE) কোলন ক্যানসারের চিকিৎসায় নতুন দিক উন্মোচন করতে পারে। আগে থেকে ড্যান্ডেলিয়নের প্রদাহ কমানো এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সুবিধা থাকার কথা জানা থাকলেও এবার জানা গেছে, এটি বেছে বেছে ক্যানসার কোষকে ধ্বংস করতে সক্ষম।
গবেষকরা বলছেন, পানিতে তৈরি DRE কোলন ক্যানসারের কোষে ‘নিয়ন্ত্রিত কোষমৃত্যু’ ঘটায়, অথচ স্বাভাবিক কোষগুলো অক্ষত থাকে। অর্থাৎ, এটি প্রচলিত কেমোথেরাপির তুলনায় অনেক বেশি নিরাপদ ও কার্যকর বিকল্প হতে পারেপ্রয়োগশালায় পরীক্ষায় দেখা গেছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই DRE কোলন ক্যানসারের ৯৫ শতাংশের বেশি কোষ ধ্বংস করতে সক্ষম। বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোষে p53 জিনের পরিবর্তন থাকুক বা না থাকুক, DRE কার্যকর। কারণ অনেক ক্যানসার চিকিৎসা প্রতিরোধী হয়ে পড়ে এই জিনের পরিবর্তনের কারণে।প্রয়োগশালার বাইরে মানব কোলন টিউমার প্রতিস্থাপিত ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হলে দেখা গেছে, ৭৫ দিনের মধ্যে টিউমারের বৃদ্ধি ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। আশার বিষয়, ইঁদুরদের ওজন অপরিবর্তিত ছিল এবং কোনো বিষাক্ত প্রতিক্রিয়া দেখা যায়নি।
DRE ক্যানসারের কোষের ছড়িয়ে পড়ার ক্ষমতাকেও কমিয়ে দেয়। মেটাস্ট্যাসিস বা ক্যানসারের কোষ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়াকে এটি কার্যকরভাবে রোধ করে। স্বাভাবিক কোষের চলাচল প্রভাবিত হয়নি, যা প্রমাণ করে, DRE শুধু ক্যানসার কোষের ওপর কাজ করছেগবেষকরা আরও দেখেছেন, DRE একাধিক কোষমৃত্যুর পথ সক্রিয় করে—caspase-নির্ভর ও caspase-অ-নির্ভর উভয় পথেই। বিশেষ করে caspase-8 প্রোটিন সক্রিয় হয়ে কোষে স্বাভাবিক মৃত্যুর প্রক্রিয়া শুরু করে।
রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে, DRE-তে রয়েছে একাধিক সক্রিয় যৌগ—আলফা-অ্যামিরিন (α-amyrin), বেটা-অ্যামিরিন (β-amyrin), লুপিওল (lupeol) এবং টারাক্সাস্টেরল (taraxasterol)। পৃথকভাবে এগুলো মাঝারি কার্যকারিতা দেখালেও একত্রে থাকলে পুরো নির্যাসটি অত্যন্ত শক্তিশালী প্রমাণিত হয়েছে।
গবেষণার ভিত্তিতে বলা যায়, ড্যান্ডেলিয়ন মূলের নির্যাস কোলন ক্যানসারের জন্য একটি নিরাপদ ও প্রাকৃতিক ওষুধ হিসেবে সম্ভাবনাময়। এটি জিনগত পরিবর্তনের কারণে প্রতিরোধী কোষকেও ধ্বংস করতে সক্ষম, এবং স্বাভাবিক কোষকে কোনো ক্ষতি করে না।
গবেষকরা মনে করছেন, DRE-এর বহুমুখী কার্যকারিতা ও ক্যানসার কোষের ছড়িয়ে পড়া রোধ করার ক্ষমতার কারণে এটি ভবিষ্যতে প্রাকৃতিক, নিরাপদ এবং কার্যকর ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মানুষের ওপর এর নিরাপদ কার্যকারিতা নিশ্চিত করতে আরও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment