আত্মীয়-স্বজন বা পরিচিত কারো মৃত্যুর সময় মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে। এমন বেদনাদায়ক মুহূর্তে ধৈর্য ধারণ করা মুমিনের কর্তব্য। রাসুল (সা.) ওই সময় উচ্চৈঃস্বরে কান্নাকাটি ও অহেতুক কথাবার্তা বলতে নিষেধ করেছেন।
সদ্য মারা যাওয়া ব্যক্তির জন্য তিনি নিম্নের দোয়াটি পড়তে বলেছেন।
দোয়াটি হলো-
اللَّهُمَّ اغْفِرْ لِفُلاَنٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ
উচ্চারণ : আল্লাহুম্মাগফির লি ফুলানিন (মৃতের নাম বলবে) ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাউইর লাহু ফিহি।
অর্থ : ‘হে আল্লাহ, তুমি আবু সালামাহকে ক্ষমা করে দাও এবং তাকে হেদায়াতপ্রাপ্তদের মধ্যে উঁচু মর্যাদা দান করুন। তার উত্তরসূরিদের জন্য আপনি তাদের অভিহে উভয় জগতের প্রতিপালক, আপনি তাকে ও আমাদেরকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং তার জন্য তা আলোকিত করুন।’
উম্মুল মুমিনিন উম্মে সালামাহ (রা.) বর্ণনা করেছেন, আবু সালামাহ (রা.) মারা যাওয়ার পরপর রাসুল (সা.) আবু সালামাহ (রা.)-কে দেখতে আসেন। তখনো তার চোখ খোলা থাকায় তিনি তা বন্ধ করে দেন। অতঃপর তার (আবু সালামার) পরিবারের লোকজন চিৎকার করে কান্না শুরু করে।
তখন তিনি বললেন, ‘তোমরা নিজেদের জন্য কল্যাণ ছাড়া অনর্থক কিছু বলো না। কারণ তোমরা যা বলবে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন (আল্লাহ কবুল করুন) বলবেন।’ এরপর তিনি তার জন্য উল্লিখিত দোয়াটি পড়েন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment