মানব
দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নাভি। এটি শুধু জন্মের সময় মায়ের সঙ্গে সংযোগের কেন্দ্রই নয়, বরং শরীরের ভেতরে অসংখ্য শিরা-উপশিরার সঙ্গে যুক্ত। তাই নাভির যত্ন নেওয়া মানেই গোটা শরীরের যত্ন নেওয়া। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, প্রতিদিন নাভিতে তেল মালিশ করলে নানা শারীরিক ও মানসিক উপকার মেলে।
আয়ুর্বেদের মতে, নারকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল কিংবা রোজমেরি অয়েল ব্যবহার করলে তা শরীরের ভেতরে পুষ্টি পৌঁছে দেয় এবং বিভিন্ন রোগ-ব্যাধি প্রতিরোধে ভূমিকা রাখে।
জেনে নিন, প্রতিদিন নাভিতে তেল দিলে শরীরে কী কী পরিবর্তন ঘটে
মন শান্ত থাকে
নাভিতে তেল লাগালে শরীর ও মস্তিষ্কে প্রশান্তি আসে। এটি মানসিক চাপ কমিয়ে মনোযোগ ও ইতিবাচকতা বাড়াতে সাহায্যত্বকের স্বাস্থ্য উন্নত হয়
নাভির মাধ্যমে শরীরে পুষ্টি উপাদান প্রবেশ করে, ফলে ত্বক হয় কোমল ও উজ্জ্বল। শুষ্কতা ও রুক্ষভাবও কমে যায়।
জয়েন্টের ব্যথা কমায়
নিয়মিত নাভিতে তেল মালিশ করলে জয়েন্ট ও হাড়ের ব্যথা উপশম হয়। এটি হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে।
চোখের শুষ্কতা দূর করে
নাভিতে তেল ব্যবহারে চোখের শিরাগুলো পুষ্ট হয়। এতে চোখের জ্বালা ও শুষ্ক ভাব কমে যায়, ড্রাই আইস সমস্যাও উপশম হয়।
প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটায়
নাভিতে তেল লাগানোর ফলে নারী ও পুরুষ উভয়ের প্রজনন অঙ্গের কার্যক্ষমতা উন্নত হয়। আয়ুর্বেদে বলা হয়, এটি হরমোনের ভারসাম্য রক্ষাতেও সাচুলের পুষ্টি বাড়ায়
নাভিতে তেল ব্যবহারের ফলে অকালে চুল পাকা ও অতিরিক্ত চুল পড়ার সমস্যা কমে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয়।
হজম ক্ষমতা বৃদ্ধি করে
নিয়মিত নাভিতে তেল দিলে পেট ফাঁপা, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায়। এটি হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, নাভির যত্ন নিলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। তবে নাভি যেন সংক্রমিত না হয়, তাই নিয়মিত হালকা গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, নাভি থেকে গন্ধ বা নিঃসরণ হলে তা ডায়াবেটিস বা সংক্রমণের লক্ষণও হতে পারে, তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।হায্য করে। করে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment