প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে গণভোট আয়োজন করা হবে। এই গণভোটে 'জুলাই সনদ' অনুযায়ী সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি প্রস্তাবের ওপর জনগণের মতামত চাওয়া হবে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে চারটি বিষয় থাকলেও ভোটারদের একটিমাত্র প্রশ্নে 'হ্যাঁ বা না' ভোট দিয়ে তাঁদের মতামত জানাতে হবেগণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নটি হলো:আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?”জুলাই সনদের ৪টি প্রধান প্রস্তাব
গণভোটে যে চারটি সংস্কার প্রস্তাবের ওপর জনগণের সম্মতি চাওয়া হচ্ছে, সেগুলো হলো:
ক. তত্ত্বাবধায়ক ও সাংবিধানিক প্রতিষ্ঠান: নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান 'জুলাই সনদে' বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ: আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট (Bicameral)। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকারগ. সংবিধান সংশোধন বাধ্যবাধকতা: সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ. অন্যান্য সংস্কার: জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবেঅধ্যাপক ইউনূস বলেন, গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট যদি 'হ্যাঁ' সূচক হয়, তবে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।
এই প্রতিনিধিগণ একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে।। হবে।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment